ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আল-কায়েদার বন্দিদশা থেকে উদ্ধার, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ সুফিউলের

বাংলারচিঠিডটকম ডেস্ক : সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম তাকে বন্দিদশা থেকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ১০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকা সুফিউল আনামকে উদ্ধার করে। ৯ আগস্ট বিকেলে তিনি দেশে ফিরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আল-কায়েদার বন্দিদশা থেকে উদ্ধার, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ সুফিউলের

আপডেট সময় ০৭:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩