ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বারোমাসী সজিনা চারা বিতরণ

রোটারি ক্লাবের উদ্যোগে সজিনা গাছের চারা বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আদর্শ ও পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য হিসেবে বহুল পরিচিত সজিনা গাছের চারা বিতরণ করেছে রোটারি ক্লাব অব জামালপুর। ৫ আগস্ট জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া উদয়ন ক্লাব সংলগ্ন মাঠে চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।

রোটারি ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বতে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রোটারিয়ান আব্দুল আহাদ স্বাধীন, আপন, বিট পুলিশ কর্মকর্তা মাজহারুল হক, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার প্রমুখ।

জানা যায়, এলাকার ৬১৬টি পরিবারসহ সাতশ পরিবারের মাঝে মোট ১৪শ বারোমাসী সজিনা গাছের চারা বিতরণ করা হয়।

রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় বিতরণ কাজে সহায়তা করে উদয়ন ক্লাব, নগর উন্নয়ন কমিটি এবং জামালপুর এরিয়া প্রোগ্রাম।

সভা সূত্র জানায়, রোটারি ক্লাব বামুনপাড়া গ্রামের প্রধান সড়কের দুই পাশে চলতি মাসেই আড়াইশ তাল গাছের চারা রোপণ করবে। এ ছাড়া একবছরব্যাপী এ গ্রামে হ্যাপাটাইটিস বি রোগের পরীক্ষা, বিনামূল্যে চক্ষু অপারেশন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র ও কর্মসক্ষম নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বারোমাসী সজিনা চারা বিতরণ

আপডেট সময় ০৮:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩