ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর ক্রিকেট একাডেমির আন্তঃ একাডেমি ক্রিকেট লিগ শুরু ২ আগস্ট

জামালপুর ক্রিকেট একাডেমির (জেসিএ) আন্ত: একাডেমি ক্রিকেট লিগ সিজন-১ এর চ্যাম্পিয়ন ট্রফি উম্মোচন অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ক্রিকেট একাডেমির (জেসিএ) আন্তঃ একাডেমি ক্রিকেট লিগ সিজন-১ এর চ্যাম্পিয়ন ট্রফি উম্মোচন অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ক্রিকেট একাডেমির (জেসিএ) আন্তঃ একাডেমি ক্রিকেট লিগ সিজন-১ শুরু হচ্ছে ২ আগস্ট থেকে। ১ আগস্ট বিকেলে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। এই স্টেডিয়ামেই লিগের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণার্থী ক্রিকেটারদের আরো দক্ষ করে গড়ে তুলতে জামালপুর ক্রিকেট একাডেমির (জেসিএ) ৬০ জন ক্রিকেট প্রশিক্ষণার্থীদের চারটি টিমে ভাগ করে এই লিগের আয়োজন করা হয়েছে। প্রতি টিমে থাকছে ১৫ জন করে ক্রিকেটার। টিম চারটি হলো- অধিনায়ক রূপকের জেসিএ স্পার্টানস, অধিনায়ক মাহফুজ আলদিনের জেসিএ গ্লেডিয়েটরস, অধিনায়ক তাহমিদ হাসান উৎসের জেসিএ টাইটানস ও অধিনায়ক রাব্বির জেসিএ থান্ডারস।

১ আগস্ট বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই লিগের চ্যাম্পিয়ন ট্রফি উম্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, ব্যাচ-৯২ এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্পন্সর প্রতিষ্ঠানের মধ্যে স্টার-ওয়ান ব্রিকস ও সাউন্ড সিস্টেম শব্দ এর স্বত্বাধিকারী সাইফুল করিম খান রানা, দুলাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী সুবোধ চক্রবর্তী রনি ও অহনা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম পবন। এ সময় জামালপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে চারটি টিমের সকল প্রশিক্ষণার্থী ক্রিকেটারের মাঝে পোশাক বিতরণ করা হয়।

জামালপুর ক্রিকেট একাডেমির (জেসিএ) আন্ত: একাডেমি ক্রিকেট লিগ সিজন-১এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ক্রিকেটারা। ছবি : বাংলারচিঠিডটকম

জেসিএ সূত্র জানায়, এই ক্রিকেট লিগের চারটি টিমের প্রতিটি টিম তিনটি করে ম্যাচ খেলবে। ১২টি ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি টিম লিগের ফাইনাল ম্যাচে লড়বে। ২ আগস্ট সকালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জেসিএ স্পার্টানস ও জেসিএ থান্ডারস। লিগের প্রতিটি ম্যাচ হবে ৪০ ওভারের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুর ক্রিকেট একাডেমির আন্তঃ একাডেমি ক্রিকেট লিগ শুরু ২ আগস্ট

আপডেট সময় ০২:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩