ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

দেওয়ানগঞ্জে কৃষি মেলা শুরু

কৃষি মেলায় স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরের দেওয়ানগঞ্জে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। ১ আগস্ট বিকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুনাহার শেফা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, কৃষক নূর ইসলাম প্রমুখ।

মেলায় ভেষজ উদ্ভিদের পরিচিতি, ফলের বিভিন্ন উন্নত জাত, আধুনিক কৃষি যন্ত্রপাতি, ভেজাল সার চেনার উপায়সহ ই-কৃষি ও কৃষি তথ্য সেবা কেন্দ্রসহ ১৮টি স্টল স্থাপন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে কৃষি মেলা শুরু

আপডেট সময় ০৮:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩