ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্বলন, আলোর মিছিল

শপথাবাক্য পাঠ করে স্বেচ্ছাসেবক লীগ। ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের স্মরণে শোকাবহ আগস্টের প্রথম দিনে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করেন এবং শপথ বাক্যপাঠ করান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

এসময় জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র পাল রানা, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও শহর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের স্মরণে এ আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্বলন, আলোর মিছিল

আপডেট সময় ০৮:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩