ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মেলান্দহ পৌরসভার উপনির্বাচন সম্পন্ন

ভোট দিতে আসা নারী ভোটারদের একাংশ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ পৌরসভার কাউন্সিলর পদে উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

উপনির্বাচনে কাউন্সিল পদে মো. নজরুল ইসলাম উটপাখি প্রতীকে ৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. মহির উদ্দিন পানির বোতল প্রতীকে ৬০৫ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।কেন্দ্রে ৬টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। এতে ২ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৫৬টি ভোট পড়ে। ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা করে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মেলান্দহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি ছিল। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে উপনির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মেলান্দহ পৌরসভার উপনির্বাচন সম্পন্ন

আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩