ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

দ. কোরিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

বাংলারচিঠিডটকম ডেস্ক : নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। ৩০ জুলাই অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিন কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে আজকের এই জয়টি শেষ ষোলতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কান নারীদের। একই সঙ্গে এটি হচ্ছে বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়। হিজাব পড়ে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম কোন নারী হিসেবে অংশগ্রহনের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা।

এডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার মরোক্কান শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান মরক্কান ফরোয়ার্ড জরাইদি।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে র্যাং কিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর একটি মরক্কো। বিশ্ব র্যাং কিংয়ে তাদের অবস্থান ৭২তম। যে দলটি হারিয়ে দিয়েছে ১৭তম র্যাং কে থাকা কোরিয়ানদের। যদিও ময়দানি লড়াইয়ে তুলনামুলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। সেই সঙ্গে শুরুতে গোল করেই ম্যাচের লিড নিয়ে নেয় তারা।

শেষদিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমনভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। ফলে আরো একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোরিয়ানম নারীরা।

আপলোডকারীর তথ্য

শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক

দ. কোরিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

আপডেট সময় ০৯:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩