ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বিএনপির নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ। ৩০ জুলাই বিকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ের বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরীর সভাপতিত্বে এতে জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপি, জামায়াতের নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ও সহিংস ঘটনা রুখে দিতে এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩