ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রান, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বিকালে উপজেলা আওয়ামী লীগ শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গণসমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুর অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ঠাকুর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের মধ্যে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। যারা দেশের সম্পদ নষ্ট করবে জনসাধারণকে সাথে নিয়ে রাজপথে তাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৮:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩