ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় তথ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর উদ্বোধন করতে কলকাতায় পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

২৭ জুলাই বিকেলে দক্ষিণ কলকাতার নন্দন ১ চলচ্চিত্র কেন্দ্রে তিনি পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন বলে ২৫ জুলাই ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সম্মানিত অতিথি এবং প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস, পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান ও গৌতম সাহা। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।

চলচ্চিত্র উৎসব উদ্বোধনের পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্ত্রী হাছান মাহমুদ সেখানে ব্যস্ত সময় কাটাবেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মন্ত্রীকে স্বাগত জানিয়ে পরে হোটেলে ফুলেল অভ্যর্থনার পর মন্ত্রীর সাথে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেয় ইন্দো বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের প্রেসিডেন্ট কিংশুক চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুতটুন্ড, কনভেনার ভাস্কর সরদার, নির্বাহী সদস্য সুকান্ত চট্টোপাধ্যায়, সাধারণ সদস্য শাকিল আবেদীন, বিক্রম লাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

২৬ জুলাই মন্ত্রীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়া ২৭ জুলাই সকালে কলকাতা প্রেসক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর দুপুরে ‘ইন্দো বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশনে’র আয়োজনে কলকাতায় সুশীল সমাজের সাথে মতবিনিময় করবেন হাছান মাহমুদ।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩