ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার বোলার ইদ্রুস

বাংলারচিঠিডটকম ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ডান-হাতি পেসার সিয়াজরুল ইদ্রুস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বের প্রথম ম্যাচে আজ চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই প্রথম কোন বোলার ইনিংসে ৭ উইকেট নিলো। শিকার করা সব ব্যাটারকেই বোল্ড আউট করেছেন ইদ্রুস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের ক্ষেত্রে ইদ্রুস ভেঙ্গেছেন নাইজেরিয়ার পেসার পিটার আহোর বিশ্ব রেকর্ড। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩ দশমিক ৪ ওভারে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পিটার।

টি-টোয়েন্টিতে পিটারসহ ১২ জন বোলার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। কিন্তু এতদিন সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন পিটার। এবার পিটারকে সরিয়ে সবার উপরে ৩২ বছর বয়সী ইদ্রুস।

আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ভারতের পেসার দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ৩ দশমিক ২ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

ইদ্রুসের বিশ্ব রেকর্ডের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১ দশমিক ২ ওভারে ২৩ রানে অলআউট হয় চীন। জবাবে ৪ দশমিক ৫ ওভারে ২ উইকেটে ২৪ রান তুলে মালয়েশিয়া। ৮ উইকেটের জয়ে ইদ্রুসের বিশ্ব রেকর্ডের ম্যাচ স্মরণীয় করে রাখে মালয়েশিয়া।

দেশের জার্সিতে ২৩টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট শিকার ও ২৩ রান করেছেন ইদ্রুস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার বোলার ইদ্রুস

আপডেট সময় ১০:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩