ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শেরপুরে প্রায় অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম:
শেরপুরে প্রায় অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার হওয়ারা হলেন সুলতান মাহমুদ বাবু (৪২) ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯)। ২৫ জুলাই সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। এর আগে ২২ জুলাই র‌্যাব তাদের আটক করে। উভয়েই সদর উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা। তবে তারা ভাড়া থাকতেন শহরের মধ্যশেরী বাড়ইপাড়া এলাকায়।

র‌্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান জানান, ২২ জুলাই র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্যশেরী উত্তর বাড়ইপাড়া এলাকার জনৈক রফিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ভাড়াটিয়া সুলতান মাহমুদ বাবু ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হেরোইন একটি প্লাস্টিকের ব্যাগে ভরে কৌশলে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মাদকের ব্যাগটি উদ্ধার করা হয়।

আশিক উজ্জামান বলেন, এ সময় ৪৭২ গ্রাম হেরোইন, দুইটি ডিজিটাল ওয়েট মেশিন, সীমসহ তিনটি মোবাইল ফোন সেট এবং দুইটি রুপার চেইন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৪৭ লাখ বিশ হাজার টাকা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

শেরপুরে প্রায় অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩