ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে রেলসেবার মানোন্নয়নে ২৪ দফা দাবিতে মানববন্ধন

রেলসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:
জামালপুরে রেলওয়ের সার্বিক মানোন্নয়ন ও যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিতে ২৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সনাক সহসভাপতি অধ্যাপক কায়েদ-উয-জামান, শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি ইউসুফ আলী, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুরে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। টিকেট কালোবাজারি বন্ধ, যাত্রীদের ভোগান্তি কমিয়ে সেবার মান বৃদ্ধি করতে হবে, রেলের ক্যান্টিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ট্রেনের ভিতরে চাদাঁবাজি বন্ধ, অবিলম্বে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে ছাড়ার পদক্ষেপ নেয়ার দাবি জানান। সচেতন নাগরিক কমিটির যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলার বেশকিছু সামাজিক সংগঠন একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর ২৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

২৪ দফা দাবির মধ্যে অন্যতম হলো- জয়দেবপুর থেকে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত রেললাইন ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করা। জামালপুর-ঢাকা রুটে ২ জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা। আন্তঃনগর যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেসের বর্তমান রেক বাতিল করে নতুক রেক সংযুক্ত করা, সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দ্বিগুণ বরাদ্দ করা। উত্তরবঙ্গের ১৬ জেলা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাথে যোগাযোগের জন্য নতুন আন্তঃনগর ট্রেন চালু করা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে রেলসেবার মানোন্নয়নে ২৪ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩