ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবিতে গবেষণা সেলের সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষক-গবেষকবৃন্দের গবেষণাপত্র নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

‘প্রোগ্রেস রিপোর্ট অব এফওয়াই ২০২২-২৩ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার’ শীর্ষক সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী সেমিনারে আলোচ্য অর্থবছরে শিক্ষকবৃন্দ কর্তৃক বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত গৃহীত গবেষণাকর্মের গবেষণাপত্রসমূহ নিয়ে প্রেজেন্টেশন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, জ্ঞানের মুদ্রা হচ্ছে গবেষণা। তাই প্রতিটি বিষয়ের ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং তা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গবেষকদের নিত্য নতুন গবেষণাকর্ম চালিয়ে যেতে হবে। আর এসব গবেষণাপত্র মানসম্মত জার্নালে প্রকাশ করতে হবে। কোনোমতেই প্রি-পেটরি জার্নালে গবেষণাপত্র প্রকাশ করা ঠিক হবে না।

‘বিজ্ঞান ও প্রযুক্তিকে দেশের সাধারণ জনগণের জীবনের মানোন্নয়নে নিয়োজিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার এই ভিশন বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে এ দায়িত্ব পালন করতে হবে।’

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রফেসর ড. মো. কামরুল আলম খান।

গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রুনা আক্তার জ্যোতি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকেরা তাদের গবেষণাপত্রের উপর প্রেজেন্টেশন প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বশেফমুবিপ্রবিতে গবেষণা সেলের সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩