ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে শিক্ষকের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

চোররা আলমিরা তছনছ করে রেখে যায়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক শিক্ষকের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া বাসায় লোকজন না থাকায় ছয় ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র চুরি হয়েছে।

দিনে-দুপুরে এমন দুর্ধর্ষ চুরি হওয়ার ঘটনায় এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

২২ জুলাই দিনের বেলায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনজুরুল ইসলামের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলেন, শিক্ষক মনজুরুল ইসলাম গত তিনদিন আগে বাসায় তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ২২ জুলাই সন্ধায় শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরে আসেন। এ সময় বাসার দরজার তালা ভাঙা দেখতে পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন তিনি। পরে আলমিরার লকারের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র চুরির ঘটনা দেখে পুলিশকে খবর দেন শিক্ষক মনজুরুল ইসলাম।

শিক্ষক মনজুরুল ইসলাম বলেন, বাসায় তালা দিয়ে শ্বশুর বাড়িতে স্বপরিবার বেড়াতে যাই। এসে দেখি ঘরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এ ভাবে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কই।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল পুনরুদ্ধারের চেষ্টা ও চুরির সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে শিক্ষকের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৫:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩