ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না : ওবায়দুল কাদের

নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি :সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না। কারণ, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।

তিনি বলেন, ‘পলাতক দন্ডিত আসামি যে দলের নেতা সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারেনা। এরা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ, উন্নয়ন গিলে খাবে। এমনকি দেশটাও গিলে খাবে।’

ওবায়দুল কাদের ২৩ জুলাই সকালে নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানেই ভোট চুরি, ভোট জালিয়াতি আর ভুয়া ভোটার তালিকা। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারো ফরমায়েশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে আদালতের নির্দেশে। ওটাকে আর জীবিত করা যাবে না।

ওবয়দুল কাদের বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে।

আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি।

দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর্জা কাদেরের সভাপতিত্বে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদদ্দিনও বক্তব্য রাখেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বসুরহাটে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ও সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩