ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আটজনের বেশি নারী ধর্ষণের শিকার : প্রতিবেদন

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘন্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম। ২০ জুলাই একটি এনজিও প্রতিবেদনে এ কথা বলা হয়।

ব্রাজিলিয়ান ফোরাম অফ পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪,৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।

পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারী নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সী ছিল।

ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।

এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কভিড-১৯ মহামারি চলাকালীন, স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সাথে সাথে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

তিনি এএফপি’কে বলেন, ‘বিপুল সংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।’

এনজিওটি বলেছে, ২০২২ সালে ১,৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ২৪৫,৭১৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আটজনের বেশি নারী ধর্ষণের শিকার : প্রতিবেদন

আপডেট সময় ০৪:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩