ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা

মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ জুলাই দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

ওইসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর তাদের পিতা-মাতারা পৃষ্ঠপোষক, তাদের উৎসাহ ও ত্যাগ স্বীকারের কারণেই সন্তানরা দেশ মাতৃকাকে রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কাজেই তাদের মূল্যায়নে স্বাধীনতার ৫২ বছর পর যে আয়োজন তা সামান্য হলেও বিরল।

শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পিতা-মাতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা

আপডেট সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩