ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙন এলাকা পরিদর্শন

নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন কর্মকর্তারা। ছবি: বাংলারচিঠিডটকম

ত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় আলাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম. মাহমুদুল হাসান ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা।

১৮ জুলাই দুপুরে ভাঙ্গণ কবলিত এলাকায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য পরিদর্শন করেন তারা। এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম. মাহমুদুল হাসান বলেন, সাদিপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদিপাটি বাজার ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হবে। প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশ হলেই ভাঙন প্রতিরোধে সেখানে স্থায়ীভাবে আড়াই কিলোমিটার নদীর তীরে পাইলিং করা হবে।

জানা গেছে, উপজেলার কুলিয়া ইউনিয়নের পচাবহলা এলাকা থেকে সাদিপাটি বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার আলাই নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, ফসলি জমিসহ প্রায় ৫০০ বসতবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙন এলাকা পরিদর্শন

আপডেট সময় ০৪:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩