ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইরানে বাধ্যতামূলক হিজাব পরিধানে নতুন অভিযান শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইরানে বাধ্যতামূলক হিজাব পরিধানে নতুন অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। অভিযানে নৈতিকতা পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ১৬ জুলাই পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মোন্তাজের আলমেহদি এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

মোন্তাজের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘আইআরএনএ’ জানায়, নৈতিকতা পুলিশ আবারও টহল শুরু করবে। যেসব নারী হিজাব পরবে না তাদের আটক করা হবে বলে জানানো হয়। ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরিধানের আইন রয়েছে। আর এই আইন কার্যকর করতেই পুলিশ মোতায়েনের এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

১০ মাস আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণী নৈতিকতা পুলিশের জিম্মায় মারা যান। মাহসা আমিনির মৃত্যুর পর পুলিশের বিশেষ এই শাখার বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের মুখে একটা সময় হঠাৎ নৈতিকতা পুলিশের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।

সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আন্দোলন থামে চলতি বছরের শুরুতে। এই সময়ের মধ্যে ৫শ’রও বেশি বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। এছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২০ হাজারেরও বেশি জনকে আটক করা হয়।

সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাজধানী তেহরানে হিজাববিহীন নারীদের সংখ্যা বেড়েছে।

গত ডিসেম্বরে নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। নৈতিকতা পুলিশ টহল বন্ধ করে দিয়ে খবরের বিশ্বাসযোগ্যতা বাড়ে। যদিও এই বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছিল দেশটির সরকার।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ইরানে বাধ্যতামূলক হিজাব পরিধানে নতুন অভিযান শুরু

আপডেট সময় ০১:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩