ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তাপদাহে বিপর্যস্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ লোক বিপজ্জনক তীব্র তাবদাহের কবলে পড়েছে।

ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে তীব্র এই তাবদাহ। সপ্তাহান্তে এটি আরো তীব্ররূপ নিতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সারা সপ্তাহজুড়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ভয়াবহ তাবদাহে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বয়স্করা। এছাড়া নির্মাণ শ্রমিক, ডেলিভারি শ্রমিক ও গৃহহীনরাও এ ঝুঁকিতে রয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থতি চলছে অ্যারিজোনা রাজ্যে। এর রাজধানী ফোনিক্সে ১৪ জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির জাতীয় আবহাওয়া অফিস সূত্রে এ কথা জানা গেছে।

রাজ্য কর্তৃপক্ষ তাবদাহ থেকে রক্ষা পেতে লোকজনকে নানা ভাবে সতর্ক করে চলেছে।

এদিকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানগুলোর একটি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ১৬ জুলাই তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

বন্যা কিংবা দাবানলের মতো দৃশ্যমান না হলেও তাবদাহ যুক্তরাষ্ট্রে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি হিসেবে বিরাজ করছে। যদিও বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা জুন মাসকে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত মাস হিসেবে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের এ তাবদাহের খবর এলো।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তাপদাহে বিপর্যস্ত

আপডেট সময় ০৪:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩