ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

আটক তিনজন মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ৯০টি ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ১৩ জুলাই বিকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে ১২ জুলাই রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার এলাকায় এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় বাজার এলাকায় আমিনুল ইসলাম মুদির দোকানের সামনে মাদক কেনা-বেচা করার সময় ৯০টি ইয়াবাসহ তিনজনকে আটক করে পুলিশ। ১৩ জুলাই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের চাঁন মিয়ার ছেলে রামীম (২৩), আব্দুল মান্নানের ছেলে মইন মিয়া (৩০) ও চাঁন মিয়ার ছেলে শিমুল (২৫)।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সাংবাদিকদের জানান, পুলিশ অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩