ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড কলেজ ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

এহসানুল হক আরজু

এহসানুল হক আরজু

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ শহর আওয়ামী লীগ নেতার ওপর হামলার চেষ্টা ও অসদাচরণের ঘটনায় মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজুকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা ছাত্রলীগ।

ভুক্তভোগী ওই আওয়ামী লীগনেতা বিচার চেয়ে এহসানুল হক আরজু ও তার বড় ভাই মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আরিফুর রহমান আরিফের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজু ও তার বড় ভাই মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আরিফুর রহমান আরিফসহ কয়েকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯ জুলাই সন্ধ্যায় মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী লুলু সরকারের ওপর হামলার চেষ্টা এবং তার সাথে অসদাচরণ করেন। এ ঘটনায় নূরনবী লুলু সরকার বাদী হয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজু ও তার বড় ভাই আরিফুর রহমান আরিফের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

এদিকে এ ঘটনার জের ধরে সাংঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ জুলাই মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজুকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার ও অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বাংলারচিঠিডটকমকে জানান, ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নূরনবী লুলু সরকারের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড কলেজ ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

আপডেট সময় ১১:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩