ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় শনিবার ভোরে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এএফপিকে জানায়, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে মুরিয়েটা বিমানবন্দরের কাছে স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে সেসনা সি ৫৫০ বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থলে প্রেরিত পুলিশ কর্মকর্তারা একটি মাঠের মধ্যে আগুনের কুন্ডলীতে ঢাকা বিমানটি আবিস্কার করেন। বিমানে আরোহণ করা ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

বিমানটি লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এফএএ জানায়, এটি বিধ্বস্ত হওয়ার ফলে একটি ছোট দাবানলের সৃষ্টি হয়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সকালে তীব্র কুয়াশায় চাদরে এলাকাটি ঢেকে যাওয়ায় বিমানটি হয়তো খুঁজে পায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

আপডেট সময় ০৪:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩