ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ওপার বাংলার লোককবি দেবব্রত সিংহের ‘তেজ’ নাটক জামালপুরে মঞ্চস্থ

জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হওয়া নাটক ‘তেজ’ এর একটি দৃশ্য। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার অঙ্গনের আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহের লেখা ‘তেজ’ নাটকের ৫ম বারের মত মঞ্চস্থ হয়েছে। ৭ জুলাই রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ ‘তেজ’ নাটকটি মঞ্চস্থ হয়। একইদিন এই নাটকটি ওপার বাংলায় মঞ্চস্থ হয়েছে।

নাটকটিতে সমাজে টিকে থাকতে শিক্ষা ও আত্মনির্ভরশীলতাকে গুরুত্ব দিয়ে একটি সাধারণ পরিবারের প্রতিবাদী সংগ্রামী জীবন ও সেই পরিবারের এক কিশোরী মেয়ের রুখে দাঁড়ানোর তেজের সফলতার চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি শুধু এপার-ওপার দুই বাংলার সমাজিক নানা অসঙ্গতিই তুলে ধরা হয়নি, এক অর্থে তৃতীয় বিশ্বের অতি সাধারণ মানুষের ওপর অত্যাচার, শোষণ, নির্যাতনের খন্ডচিত্র তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে।

বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। দুই বাংলার মধ্যে বাংলাদেশের জামালপুর জেলাতেই ‘তেজ’ নাটকটি পঞ্চমবারের মতো মঞ্চস্থ হলো। পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহ তার স্বরচিত কবিতা ‘তেজ’কে নাট্যরূপ দিয়েছেন। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যকার ও নির্দেশক শাহীন রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ওপার বাংলার লোককবি দেবব্রত সিংহের ‘তেজ’ নাটক জামালপুরে মঞ্চস্থ

আপডেট সময় ০৯:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩