ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

নিউইয়র্কে বাস দুর্ঘটনা, আহত ১৮ জন হাসপাতালে ভর্তি

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিউইয়র্কে ৬ জুলাই সন্ধ্যায় একটি ডাবল-ডেকার বাসের সাথে দ্বিতীয় আরেকটি বাসের সংঘর্ষে অনেক যাত্রী আহত হয়েছে। এতে আহত কমপক্ষে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন।

নিউইয়র্ক ফায়ার সার্ভিসের উপ-প্রধান কেভিন মারফি বলেন, ম্যানহাটনের গ্রামারসি পার্ক এলাকার কাছে ফার্স্ট এভিনিউ বরাবর সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলের ছবিতে খোলা ছাদের একটি ডাবল-ডেকার ট্যুর বাসকে নিউইয়র্ক সিটি পরিচালিত একটি বাসের পেছনে ধাক্কা খেতে দেখা যায়।

দমকল বিভাগের জরুরি চিকিৎসা সেবা শাখার উপ-প্রধান পল হপার বলেন, ‘দুটি বাসের সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’

হপার আরো বলেন, ‘আমরা এরই মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে এসেছি। এদের কারো কোন প্রাণঘাতী আঘাত নেই।’

তিনি বলেন, দুটি গাড়ির আরো ৬৩ জন যাত্রীকে ঘটনাস্থলে চিকিৎসকের মূল্যায়নের আওতায় রাখা হয়েছিল।

হপার বলেন, এ দুর্ঘটনায় অনেকের শরীর কেটে যায়। আবার অনেকে ঘাড়ে ও মাথায় আঘাত পান এবং কয়েকজনের হাড়ে সন্দেহজনক ফাটল দেখা যায়।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

নিউইয়র্কে বাস দুর্ঘটনা, আহত ১৮ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৪:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩