ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

অন্য কোন দলে যেতে এমবাপ্পের জন্য ২৪০ মিলিয়ন ইউরো দিতে হবে

বাংলারচিঠিডটকম ডেস্ক : এনিয়ে টানা তৃতীয় মৌসুমে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যেই অবশ্য প্যারিসের এই তারকা পিএসজিকে পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আরো এক বছর তিনি এই ক্লাবেই থাকতে চান, তবে সেটা কোনভাবেই ২০২৪ সালের বেশী নয়।

এবারের গ্রীষ্মে এমবাপ্পের দল ছাড়ার একটি সম্ভাবনা তৈরী হয়েছিল। এবারও রিয়াল মাদ্রিদেই তার যাবার সম্ভাবনা থাকলেও গ্যালাকটিকোরা শেষ পর্যন্ত তাদের পরিকল্পনায় এমবাপ্পেকে রাখেনি। রিয়াল মাদ্রিদ এমবাপ্পের প্রস্তাবিত চড়া মূল্যে সাথে খাপ খাওয়াতে পারেনি। এই মুহূর্তে ব্যক্তিগত অর্জন ও সাফল্যের দিক থেকে এমবাপ্পে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন সেজন্য চুক্তি নবায়ন কিংবা নতুন কোন ক্লাবে খেলতে হলে তার জন্য যেকোন ক্লাবকেই উচ্চ মূল্যই গুনতে হবে। অতীতে এই মানের খেলোয়াড়দের জন্য ক্লাবগুলো এমনটাই করেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে এমবাপ্পের সেই দাবী বাস্তবায়নে প্রস্তুত নয়।

একমাত্র পিএসজি সভাপতি নাসির আল-খেলাইফি, এমবাপ্পের মা ফায়জা লামারি ও এমবাপ্পে নিজে জানেন কি পরিমান অর্থ তিনি আয় করছেন। কিন্তু স্প্যানিশ দৈনিক মার্কার দাবী এবারের গ্রীষ্মে তিনি যদি দলবদল করতে চান তবে ২৪০ মিলিয়ন ইউরো তাকে দিতে হবে।

রিয়াল মাদ্রিদের পক্ষে এখন এই অর্থ দেয়া কোনভাবেই সম্ভব নয়। একমাত্র ২০২৪ সালের ১ জানুয়ারি ফ্রি এজেন্টে পরিনত হলে এমবাপ্পের সাথে মাদ্রিদ আলোচনা চালাতে প্রস্তুত বলে মার্কা জানিয়েছে। এদিকে একটি সূত্র মার্কাকে জানিয়েছে এমবাপ্পে নিজেও এই গ্রীষ্মে বার্নাব্যুতে আসতে রাজী নন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

অন্য কোন দলে যেতে এমবাপ্পের জন্য ২৪০ মিলিয়ন ইউরো দিতে হবে

আপডেট সময় ০৬:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩