ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের মর্যাদাবান ‘চ্যাথাম হাউস’ পুরস্কার লাভ জেলেনস্কির ‘নেতৃত্ব’

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের জন্য যুক্তরাজ্যের মর্যাদাবান পুরস্কার পেয়েছেন। ২৯ জুন চ্যাথাম হাউস থিঙ্ক-ট্যাঙ্ক এ কথা জানায়।

লন্ডন-ভিত্তিক গবেষণা সংস্থাটি জেলেনস্কির অভিনেতা-নতুন রাজনীতিবিদ থেকে তার যুদ্ধকালীন নেতায় রূপান্তরকে ‘অসাধারণ থেকে কিছু কম নয়’ বলে প্রশংসা করে ‘২০২৩ চ্যাথাম হাউস’ পুরস্কার প্রদান করেছে। থিঙ্ক-ট্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে ,‘সাবেক অভিনেতা তার জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।’
খবর এএফপি’র।

এতে আরো বলা হয়, ‘তিনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও বিশ্ব নেতাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আধুনিক কূটনীতি ও নেতৃত্বের একটি নতুন রূপরেখাও তৈরি করেছেন। জাতিসংঘ এবং তার বাইরে ইউক্রেনের সমর্থনে একটি বিশাল জোট গঠন করেছেন।’

চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়েন ম্যাডক্স বলেন, ‘ইউক্রেনের জনগণ এই আগ্রসনকে কেন্দ্র করে নিষ্ঠুর নৃশংস হামলার সম্মুখীন হয়েছেন।’ তিনি বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি তার জাতিকে প্রতিরোধ ও পাল্টা হামলা চালানোয় ঐক্যবদ্ধ করেছেন এবং আন্তর্জাতিক কূটনীতির দক্ষতার স্বাক্ষর রেখেছেন।’

জেলেনস্কি ২৯ জুন থিঙ্ক-ট্যাঙ্কের বার্ষিক সম্মেলনে একটি সংক্ষিপ্ত লাইভ ভার্চুয়াল বক্তৃতা করবেন এবং তার পক্ষে একজন বিশেষ প্রতিনিধি তার পুরস্কার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তার পূর্বসূরিদের একজন ভিক্টর ইউশেঙ্কো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে দেশের ‘কমলা বিপ্লবে’ তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে চ্যাথাম হাউস পুরস্কার পেয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন

যুক্তরাজ্যের মর্যাদাবান ‘চ্যাথাম হাউস’ পুরস্কার লাভ জেলেনস্কির ‘নেতৃত্ব’

আপডেট সময় ০৩:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩