ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে মেলান্দহে গাছের নিচে চাপা পড়ে আব্দুল মালেক (৬৫) নামের এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেলান্দহ পৌরসভার নলবাড়ী এলাকায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি। নিহত আব্দুল মালেক পৌরসভার উত্তর আদিপৈত গোয়ালপাড়া গ্রামের মৃত মনু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মালেক দীর্ঘদিন ধরে গাছ ও কাঠের ব্যবসা করে আসছেন। ২৩ জুন বিকেলে তিনি পৌরসভার নলবাড়ী এলাকায় তিনজন শ্রমিক নিয়ে মেহগনি গাছ কাটতে যান। কাজ শেষ হতে আর কত সময় বাকি আছে সেটি দেখতে গাছের কাছাকাছি যান আব্দুল মালেক। এ সময় গাছটি হেলে তাঁর দিকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।’

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩