ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুর থেকে তিনটি ক্যাটল ট্রেনে কুরবানির পশু যাচ্ছে ঢাকায়

ইসলামপুর থেকে ক্যাটল ট্রেনে করে কুরবানির পশু ঢাকায় নিয়ে যাচ্ছে গরু ব্যবসায়ীরা। ছবি:বাংলারচিঠিডটকম

ইসলামপুর থেকে ক্যাটল ট্রেনে করে কুরবানির পশু ঢাকায় নিয়ে যাচ্ছে গরু ব্যবসায়ীরা। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে ঢাকায় কুরবানির পশু ৫শত টাকায় যাবে ক্যাটল স্পেশাল ট্রেন।

ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ৩টি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু নিতে খরচ হবে ৮ হাজার টাকা। গরু প্রতি গুণতে হবে ৫০০ টাকা।

২৪ জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামপুর থেকে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রতিটি ট্রেনে ২৬টি করে ওয়াগন থাকবে। এরমধ্যে ২৫টি ওয়াগনের প্রত্যেকটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হবে।

এবছর ইসলামপুর থেকে ৬২টি ও মেলান্দহ স্টেশন থেকে ৬টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম ট্রেনটি ছাড়ার একঘণ্টা পর দ্বিতীয় ট্রেনটি ছাড়ে যায়। ২৫ জুন বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

গরু ব্যবসায়ী তমিজ উদ্দিন বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হতো। বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগতো।

আলিম শেখ নামে এক ব্যবসায়ী বলেন, ট্রাকে করে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গেলে কোনো ঝাঁকি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকা যাইতেছি।

অফিল মিয়া বলেন, ট্রেনে গেলে আমাদের খরচ অর্ধেক লাগে। যেখানে ট্রাকে গেলে বেশি খরচ ও ঝুঁকি বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ট্রাকের বদলে এই ক্যাটল স্পেশাল ট্রেনকেই বেশি পছন্দ করছে।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুর থেকে তিনটি ক্যাটল ট্রেনে কুরবানির পশু যাচ্ছে ঢাকায়

আপডেট সময় ০৯:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩