ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

চূড়ান্ত পর্বে অতিথি ও বিচারকদের সাথে বিজয়ী ও বিজিত দলের সদস্যরা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্নীতি প্রতিরোধে ছাত্র, ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ জুন জামালপুরে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পাবলিক লাইব্রেরি মিলানায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক অনিক বড়ুয়া, উপসহকারী পরিচালক আতিউর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাযযাদ আনসারী।

স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা।ছবি: বাংলারচিঠিডটকম

প্রতিযোগিতায় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নয়। এরমধ্যে সাহাবুদ্দিন মেমোরিয়াল বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নান্দিনা নেকজাহান বালিকা উচ্চবিদ্যালয় রানার-আপ হবার গৌরর অর্জন করে। প্রতিযোগিতায় অংশ নেয়া অপর দুটি দল হল জামালপুর জিলা স্কুল ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অংশ নেয়া প্রত্যেক শিক্ষার্থীকেই পুরস্কৃত করা হয়। তবে চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অংশ নেয়া ১২ জনকে বই ও জ্যামিতি বক্স দেওয়া হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নান্দিনা নেকজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রি আশরাফুন্নাহার অর্থী।

বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবী ইউসুফ আলী, জেলা দুপ্রকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সদস্য শামীমা খান, আশরাফুজ্জামান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সততা সংঘের সাবেক সদস্য ও জামালপুর ডিবেট ইউনিটির সাধারণ সম্পাদক নূর আলম খান সুজন।

অনুষ্ঠানে দুদক, দুপ্রক, শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধিক লোক উপস্থিত থেকে বিতর্ক উপভোগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় ০৬:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩