ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অুনষ্ঠিতব্য ২০২৪ কোপা আমেরিকার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। আগামী বছর ২০ জুন থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলতে ১৪ জুলাই পর্যন্ত।

এক বিবৃতিতে কনমেবল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকান মোট ১০টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিবে। এছাড়া আরো ছয়টি দেশ কনকাকাফ থেকে অতিথি হিসেবে এই টুর্নামেন্টে খেলতে আসবে। অর্থাৎ ১৬ দল নিয়ে আগামী বছরের কোপ আমেরিকা আসর অনুষ্ঠিত হবে।

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ বলেছেন ২৫ দিনের এই টুর্নামেন্টের স্বাগতিক শহর ও স্টেডিয়ামের নাম খুব শিগগিরই ঘোষনা করা হবে। একইসাথে টুর্ণামেন্টে পূর্ণাঙ্গ সূচীও প্রকাশ করা হবে।

এর আগে ঘোষিত ফর্মেট অনুযায়ী ২০২৩-২৪ মৌসুমের নেশন্স লিগের টুর্নামেন্ট থেকে ফলাফলের ভিত্তিতে কনকাকাফ’র ছয়টি দল খেলার যোগ্যতা অর্জন করবে।

এদিকে আগামী বছর প্রথমবারের মত আয়োজিত ২০২৪ কনকাকাফ নারী গোল্ড কাপে কনমেবল এর শীর্ষ চারটি জাতীয় দলকে আমন্ত্রন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম বারের মত আয়োজিত এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নিবে।

এর আগে চারবার কোপায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র্। অতি সম্প্রতি ২০১৬ সালে অংশ নিয়ে সেমিফাইনালে খেলেছিল যুক্তরাষ্ট্র। ঐ টুর্নামেন্টটিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।

২০২৪ কোপা আমেরিকা ইকুয়েডরে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে তারা আয়োজনে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র দায়িত্ব নেয়।

২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ ঘোষণা

আপডেট সময় ০৯:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩