ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ভাতিজিকে ধর্ষণ করে কারাগারে চাচা

গ্রেপ্তার সুজন

গ্রেপ্তার সুজন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংরারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুজন (২৫) নামে প্রতিবেশি এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুন দুপুরে সুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে।

এর আগে ২১ জুন দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় এ মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ জুন উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামের বসতবাড়িতে শিশুটিকে একা রেখে তার মা পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান। এ সুযোগে ওই শিশুর প্রতিবেশী চাচা সুজন কন্যা শিশুটিকে একা পেয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে মা বাড়িতে ফিরে এলে নির্যাতনের শিকার ওই শিশু সমস্ত ঘটনা খুলে বলে। পরবর্তীতে ২১ জুন রাতে ধর্ষণের অভিযোগ পেয়ে সুজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ভাতিজিকে ধর্ষণ করে কারাগারে চাচা

আপডেট সময় ০৮:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩