ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে বালুর টিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার

শেরপুরের দমদমা কালীগঞ্জ এলাকায় উদ্ধার করা হয় ৫২ বস্তা চিনি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে বালুর টিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। ২০ জুন রাতে জেলা শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশ থেকে ওই চিনি উদ্ধার করা করা হয়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শহরের দমদমা কালীগঞ্জ এলাকার জেলখানা মোড়ের পাশে কোন ব্যবসায়ী গোপনে অবৈধভাবে চিনি মজুদ করছে এমন খবরে অভিযান চালায় সদর থানার এসআই মনিরুজ্জামান মনিরসহ একদল পুলিশ। এসময় জনৈক ফরহাদ হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর টিবির নিচ থেকে পঞ্চাশ কেজি ওজনের ৫২ বস্তা চিনি উদ্ধার করা হয়। উদ্ধার করা চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিল তা জানা না গেলেও তজ নামে এক ট্রলিচালকের ট্রলিতে ওইসব চিনির বস্তা এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোন ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে বালুর টিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার

আপডেট সময় ০৫:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩