ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

সৌম্যকে নিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করে আগামী মাসে শ্রীলংকায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ সাইফ হাসান। তার ডেপুটি হিসেবে থাকছেন জাকির হাসান।

২০২২ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা সৌম্যের ১৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।

ইমার্জিং এশিয়া কাপের দলে আরও আছেন সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দলে ডাক পাওয়া শাহাদাৎ হোসেন ও মুশফিক হাসান।

ইতোমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো জাকির হাসান, মাহমুদুল হাসান, মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, পারভেজ হোসেন ও মোহাম্মদ নাঈমকেও রাখা হয়েছে।

৫০ ওভারের চতুর্থ আসরের এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও খেলবে আর সাতটি দল দেশের ‘এ’ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে আসর। উদ্বোধনী দিন শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৬ জুলাই ওমান এবং ১৮ জুলাই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

২১ জুলাই দু’টি সেমি-ফাইনাল এবং ২৩ জুলাই হবে ফাইনাল।

বাংলাদেশ ইমার্জিং দল : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, রিপন মন্ডল, মুশফিক হাসান, আকবর আলি ও মোহাম্মদ নাঈম শেখ।

রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

সৌম্যকে নিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

আপডেট সময় ১০:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩