ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ১৯ জুন স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। দেশটির আবতহাওয়া ও জলবিদ্যা বিভাগ (ডিএমএইচ) এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ডিএমএইচ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আইয়ারওয়াদি অঞ্চলের পিয়াপন শহরের ৭০ মাইল দক্ষিণপূর্বে।

ডিএমএইচের ভূমিকম্প বিভাগের উপ-পরিচালক ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র তলদেশে। এতে সুনামির কোন সম্ভাবনা নেই।’

তিনি আরো বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কেবলমাত্র ৬.৫ এবং এর উপরে হলে সুনামি হতে পারে।’
তিনি জানান, এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর জানা যায়নি।

ইয়াঙ্গুন অঞ্চলের কতিপয় শহরের বাসিন্দারা হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।

ডিএমএইচ জানায়, সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯৬.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

আপডেট সময় ১০:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩