ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে : র‌্যাব

বাংলারচিঠিডটকম ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শিগশিগই গ্রেপ্তার করা হবে।

র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করছে র‌্যাব। ঘটনার পর থেকে সংস্থাটি ছায়া তদন্ত শুরু করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

১৬ জুন দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ১৫ জুন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাম রাব্বানী নাদিম জামালপুরের বকশীগঞ্জ থানার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের পুত্র। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টি ফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।

এরআগে, তিনি ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হলে ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর তিনটার দিকে তার মৃত্যু হয়।

সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের দাবি জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় নাদিমকে খুন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে : র‌্যাব

আপডেট সময় ০৮:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩