ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : কানাডার মধ্যাঞ্চলীয় ম্যানিটোবা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। কতৃপক্ষ জানিয়েছে, সিনিয়র নাগরিকদের বহন করা একটি বাসের সাথে আরেকটি সেমি-ট্রেলার ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

কানাডা পুলিশ টুইটার বার্তায় জানায়, কর্মকর্তারা উইনিপেগের পশ্চিমে কারবেরি শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপারে তৎপর রয়েছেন। ঘটনাস্থলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ইউনিটের সদস্যরা রয়েছেন।

আরসিএমপি ম্যানিটোবার কর্মকর্তা রব হিল সাংবাদিকদের বলেন, ‘আমি এই মুহূর্তে যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে প্রায় ২৫ জনকে বহন করা একটি বাসের সাথে হাইওয়ে ওয়ান এবং হাইওয়ে ফাইভের সংযোগস্থলে একটি ট্রাকের সংঘর্ষ হয়।’ বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী বয়স্ক ছিল। সেখানে এ দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার অফিসিয়াল টুইটার ফিডে বলেছেন, ‘ম্যানিটোবার কারবেরি শহরে সংঘঠিত দুর্ঘটনার খবরটি দু:খজনক।’

তিনি আরো বলেন, এ ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য তিনি তার ‘গভীর শোক’ জানান।

তিনি বলেন, ‘আপনারা যে ব্যাথা অনুভব করছেন তা আমি কল্পনা করতে পারছি না, তবে কানাডার জনগণ আপনাদের পাশে রয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

আপডেট সময় ০৩:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩