ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসায় চীন

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীন ১৪ জুন বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেছে এর মাধ্যমে তিনি বিশ্ব সম্প্রদায়ের একটি বড় অংশ-বিশেষ করে উন্নয়নশীল বিশ্ব ও তাঁর দেশের মানুষের মনোভাবের প্রতিফলন ঘটিয়েছেন।

চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রশ্নের জবাবে বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের শক্তিশালী অবস্থানই নয়, বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের- বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।’

গ্লোবাল টাইমসের একজন প্রতিবেদক র্যা বের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ়-কঠিন প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করলে চীনা মুখপাত্র বলেন, বেইজিং এই বিষয়ে শেখ হাসিনার মন্তব্যের প্রশংসা করেছে।

তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে, একটি নির্দিষ্ট দেশ নিজ দেশের জাতিগত বৈষম্য, বন্দুক সহিংসতা ও মাদকের বিস্তারের মতো ভয়াবহ সমস্যার প্রতি দৃষ্টিপাত না করে, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে।’

র‌্যাব ইস্যুতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তার মুখপাত্রের মিডিয়া ইন্টারঅ্যাকশনের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।

ওয়াং বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে এর জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়তে সকল প্রকার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মাবলীকে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সাথে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসায় চীন

আপডেট সময় ০৮:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩