ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আলেম-উলামাদের সাথে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক চৌধুরীর মতবিনিময় সভা

আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেন এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর পৌরসভার আলেম-উলামাদের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী এক মতবিনিময় সভা করেছেন। ১১ জুন রাতে জামালপুর জেলা সদর মডেল মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, আমি জামালপুর সদর-৫ আসন থেকে এমপি প্রার্থী হয়েছি, এ জন্য আপনারদের কাছে দোয়া চাইতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে জামালপুরের চলমান উন্নয়নকে আরও গতিশীল করতে যা যা করণীয় আমি সবই করবো।

ফারুক আহাম্মেদ চৌধুরী আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু আমরা তা হতে দিবোনা। আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করবো। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত আলেম-উলামাদের কাছে দোয়া প্রার্থনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আজিজুর রহমান ডল, জেলা সদর মডেল মসজিদের ইমাম মাওলানা মাসউদ হোসাইন, জেলা মার্কাজ মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলামসহ ইমাম ও মাদরাসার মোহতামিমরা।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ডাকপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আলেম-উলামাদের সাথে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক চৌধুরীর মতবিনিময় সভা

আপডেট সময় ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩