ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ কখনও জনগণের সঙ্গে বেইমানি করবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তাপমাত্রা কমার সঙ্গে লোডশেডিং কমে গেছে, লোডশেডিং আর থাকবে না। সয়াবিন তেলের দামও ১০ টাকা কমে গেছে। জিনিসপত্রের দাম আরও কমতে থাকবে। আপনাদের দুঃখ-কষ্ট আর থাকবে না। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করবে না।’

ওবায়দুল কাদের ১২ জুন বিকেলে পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁও মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এলাকার অন্তর্গত পল্লবী ও রূপনগর থানার ৬ টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কিছুদিন আগে তুলকালাম করেছে। অথচ তারা দিল খাম্বা, আমরা দিলাম বিদ্যুৎ। তাদের আমলে ছিল ৩২০০ মেগাওয়াট। আমরা সেটা নিয়ে এসেছি ২৭ হাজার মেগাওয়াটে।

তিনি বলেন, লোডশেডিংয়ের কারণ দেখিয়ে বিএনপি বলেছে, শেখ হাসিনা’র গদি নাকি আর নাই। শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। যে নেতা সারারাত জনগণের কথা ভাবে, সেই নেতাকে হটানো এত সহজ নয়।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার হলেই বিএনপি ক্ষমতায় যাবে, তা আর সম্ভব না। সেই আশা করে লাভ নেই, নির্বাচন করতে হলে সংবিধান অনুযায়ীই হবে।

তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখছে মানুষ ভোট বর্জন করবে, কিন্তু তা মানুষ করছে না। বিএনপির তাই স্বপ্নভঙ্গ হচ্ছে। বরিশাল ও খুলনার সিটি করপোরেশন নির্বাচনে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোটার উপস্থিতি প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ নেই এই কথা মিথ্যা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩