ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ডিবি পরিচয়ে ঘুষ দাবি: তিন যুবক শ্রীঘরে

গ্রেফতার তিন যুবক। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেফতার তিন যুবক। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ডিবি পুলিশের পরিচয়ে ঘুষ দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৯ জুন বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৮ জুন রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আক্রাম হোসেনের ছেলে সজিব মিয়া (২২), শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া মহল্লার মন্ডলের ছেলে নাঈম ইসলাম (২০) এবং কসবা শিবোত্তর মহল্লার ইসলাম মুন্সির ছেলে আহনাদ আবিদ রাদ (২০)।

পুলিশ সূত্র জানায়, ৮ জুন রাতে সজিব, নাঈম ও আহনাদ এই তিন যুবক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে শেরপুর সদর উপজেলার ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে যায়। এবং ডিবি পুলিশের পরিচয়ে জানায় দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তাদের ৫০ হাজার টাকা দিতে বলে ওই তিন যুবক। এক পর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ তৈরি হলে দেলোয়ার ও স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সদর থানার ওসি বছির আহমেদ বাদল ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই তিন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীদের আটক করেন। পরে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি, দুইটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, তিনটি মোবাইল জব্দ করে।

ওসি বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় ৯ জুন বিকেলে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। পরে আদালত পরবর্তী তারিখে রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ডিবি পরিচয়ে ঘুষ দাবি: তিন যুবক শ্রীঘরে

আপডেট সময় ১০:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩