ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

নর্ড স্ট্রিম বিস্ফোরণের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জেলেনস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৭ জুন বলেছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার পরিকল্পনা সম্পর্কে কিয়েভ কিছুই জানে না। ইউক্রেন বিস্ফোরণের পিছনে রয়েছে এমন ক্রমবর্ধমান জল্পনার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি জার্মানির বিল্ড দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি আদেশ দেওয়ার ক্ষমতা রাখেন, তবে ‘আমি এরকম কিছুই করিনি। আমি কখনই তা করব না।’ তিনি প্রমাণ দেখতে চান উল্লেখ করে বলেন,‘আমি বিশ্বাস করি যে আমাদের সেনাবাহিনী ও আমাদের গোয়েন্দা পরিষেবাগুলি এমন কিছুই করেনি।’ তিনি বলেন, আমরা শত ভাগ এ সম্পর্কে কিছুই জানি না। খবর এএফপি’র।

৬ জুন ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ইউরোপীয় গুপ্তচর সংস্থা সিআইএ- কে জানিয়েছে যে, তারা ইউক্রেনের একটি বিশেষ অপারেশন টিমের নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিস্ফোরণে সমুদ্রের নিচের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস আগে এই তথ্য পাওয়া গেছে। সংবাদপত্রটি এই বছরের শুরুতে উচ্চ শ্রেণীবদ্ধ উপকরণগুলোতে অ্যাক্সেস থাকা একটি নিম্নস্তরের ইউএস এয়ার ন্যাশনাল গার্ড কম্পিউটার টেকনিশিয়ান-এর মাধ্যমে ফাঁস করা মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানায়।

ফাঁস হওয়া নথিগুলি ইঙ্গিত দেয় যে, একটি নামহীন ইউরোপীয় গোয়েন্দা সংস্থা মার্কিন গুপ্তচর সংস্থাকে ২০২২ সালের জুনে জানায়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার চার মাস পরে, ইউক্রেনের সামরিক ডুবুরিরা সরাসরি দেশটির সামরিক কমান্ডার-ইন-চীফকে রিপোর্ট করে হামলার পরিকল্পনা করে।

রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার জন্য নির্মিত নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন, ২৬ সেপ্টেম্বর পানির নিচে বিস্ফোরণে কেঁপে ওঠে এবং অকেজো হয়ে পড়ে। এতে করে রাশিয়ার জন্য বিলিয়ন ডলার আয়ের একটি সম্ভাব্য উৎস বন্ধ হয়ে যায়।

আপাত নাশকতায় ইউরোপের জন্য জ্বালানির গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একটি অঞ্চল-ব্যাপী জরুরি অবস্থার জন্ম দেয়, সেই সঙ্গে যুদ্ধেও কারণে তেলের দাম বেড়ে যায়।

রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়, তবে সবাই দায় অস্বীকার করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নর্ড স্ট্রিম বিস্ফোরণের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জেলেনস্কি

আপডেট সময় ০৮:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩