ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জামালপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

বৃষ্টির জন্য নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে চলমান তীব্র তাপদাহে জনজীবন চরম অতিষ্ট হয়ে পড়েছে। তাই বৃষ্টি কামনা করে বিশেষ নামাজ আদায় করেছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলাম ধর্ম অনুযায়ী, ইস্তিস্কার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়ে থাকে। ৮ জুন সকাল সাড়ে দশটায় শহরের পাথালিয়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইত্তেফাকুল উলামা জামালপুর শাখার উদ্যোগে পৌরসভার সার্বিক সহযোগিতায় বৃষ্টি কামনা করে ইস্তিস্কারের বিশেষ নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এ সময় সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের কাতারে নামাজ আদায় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইত্তেফাকুল উলামায়ের জামালপুর শাখা সভাপতি মুফতি শামস উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান প্রমুখ।

এই বিশেষ নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, জামালপুরসহ সারাদেশে প্রচণ্ড তাপদাহে মানুষ চরম দুর্বিষহ হয়ে পড়েছে। তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সে জন্য আমরা মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের অন্যায়ের ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া প্রার্থনা করেছি।

পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, মানুষের পাপ বেশি হলে মহান সৃষ্টিকর্তা আজাব দিয়ে মানুষকে পরীক্ষা করে। এই প্রচণ্ড গরমে জনজীবন চরম দুর্ভোগে থাকায়, এই সংকট পরিত্রাণের জন্য পৌরসভার সহযোগিতায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইস্তিস্কারের নামাজ আদায়ে ব্যবস্থা করেছি। এই জন্য প্রচার প্রচারণাও করা হয়েছে। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে বৃষ্টি বর্ষণে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩