ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বাংলাদেশ সফরে ভারতের সেনাবাহিনী প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ৫ জুন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সফরে এসেছেন।

সফরের প্রথম দিন ৫ জুন তিনি সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাসদরে আসার আগে জেনারেল মনোজ পান্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদেও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

৬ জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

ভারতীয় সেনাবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সফর শেষে তিনি ৭ জুন ভারতে প্রত্যাবর্তন করবেন।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সফরে ভারতের সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৮:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩