ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওপেনার ব্রান্ডন কিংয়ের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।

৪ জুন রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে। ১১২ বলে ১১২ রান করেন কিং।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ১৭ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় স্বাগতিক আরব আমিরাত। ৫২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন আলি নাসের। সাত নম্বরে নেমে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি । দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বৃত্তিয়া অরবিন্দ।

ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৩টি, ডোমিনিক ড্রাকস-ওডিন স্মিথ-ইয়ানিক ক্যারিয়া ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার কিংয়ের সেঞ্চুরিতে ৮৮ বল বাকী থাকতে ৩ উইকেটে ২০৬ রান করে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২টি চার ও ৪টি ছক্কায় ১১২ রান করে ম্যাচ সেরা হন কিং। ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কিং।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে ৬ জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরব আমিরাতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

আপডেট সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩