ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট ১ জুন জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এই বাজেট পেশ করেন।

রাষ্ট্রপতি ১ জুন বিকেল ২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে তাঁর অফিসে এই সম্মতি দেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সংসদে ১ জুন দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদে ২৪তম বাজেট পেশ করা হয়। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বর্তমান অর্থমন্ত্রীর ৫ম বাজেট পেশ।

এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছলে ডেপুটি স্পিকার আইনজীবী মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেন। রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে এটাই তাঁর প্রথম বাজেট অধিবেশনে যোগদান।

রাষ্ট্র প্রধান জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট সময় ০৯:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩