ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শেরপুরের তুলশীমালা পেলো জি আই পণ্যের স্বীকৃতি

তুলশীমালা ধান। ছবি: বাংলারচিঠিডটকম

তুলশীমালা ধান। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের বাহারি সুগন্ধি চাল তুলশীমালা জি আই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ২৯ মে রাতে ডিসি শেরপুর ফেসবুক পেইজে অনুমোদনের একটি কপি পোস্ট করে এর সত্যতা নিশ্চিত করা হয়।

এরপরই ওই পেইজে অভিনন্দন বার্তা জানিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শতশত লাইক, শেয়ার ও কমেন্ট করে চলেছেন।

ডিসি শেরপুর ফেসবুক পেইজে উল্লেখ করা হয়, একটি উদ্যোগের সফল পরিসমাপ্তি ঘটতে চলেছে। আলহামদুলিল্লাহ অবশেষে জেলা প্রশাসন শেরপুরের আবেদনের প্রেক্ষিতে তুলশীমালা ধান জেলার জিআই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।

এদিন কমেন্ট বক্সে তনিমা আফ্রাদ নামে একজন লেখেন, চাঁদপুরের ইলিশ, রাজশাহীর আম, দিনাজপুরের লিচু যেমন মানুষের মুখে মুখে, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন শেরপুরের তুলশিমালাও দেশের মানুষের মুখে মুখে থাকবে।

জেলা প্রশাসক সাহেলা আক্তারকে উদ্দেশ্য করে জিননাত শাহীদ নামে একজন লেখেন, অভিনন্দন শ্রদ্ধেয় স্যার। আপনার আন্তরিক চেষ্টা এবং কর্মপরিকল্পনায় তুলশীমালা এখন সারা দেশে পরিচিতি লাভ করবে। এটিকে জি আই পণ্যের অন্তর্ভুক্ত করার যাত্রা এবং সে প্রচেষ্টার কঠিন পথ পাড়ি দিয়ে সাফল্য অর্জন করায় অনেক অনেক অভিনন্দন। আজ শেরপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। তুলশীমালার জেলা বলে সবাই শেরপুরকে একনামে চিনবে।

শাহ কামাল উদ্দীন নামে অন্য একজন লেখেন, আপনার চেষ্টা সফল হয়েছে। আপনার চেষ্টাতে কোন খাদ ছিলনা। শেরপুরবাসী আপনাকে চিরকাল মনে রাখবে। অভিনন্দন।

জেলা কৃষি সস্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুকল্প দাস বলেন, জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষি বিভাগের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তুলশীমালা ধান জি আই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এবার এক কেজির প্যাকেট হিসাবে ১১ হাজার কেজি তুলশীমালা চাল বাজারজাত করা হয়েছে। প্যাকেটে বাংলা এবং ইংরেজিতে চালের গুণাগুণ উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই চাল বিদেশে রপ্তানির লক্ষ্য নিয়ে কৃষি বিভাগ কাজ করছে।

উপ-পরিচালক সুকল্প দাস আরও বলেন, জেলার পাঁচ উপজেলায় এবার সাত হাজার হেক্টর জমিতে তুলশীমালা ধানের আবাদ করা হয়। যা থেকে ১০ হাজার মেট্রিকটন চাল পাওয়া গেছে। আর এই ধান উৎপাদনের সাথে প্রায় ৪০ হাজার কৃষক জড়িত বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরের তুলশীমালা পেলো জি আই পণ্যের স্বীকৃতি

আপডেট সময় ১০:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩