ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে অটো রিকশাচালককে গলা কেটে হত্যার চেষ্টা

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশাচালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

৩০ মে বিকাল ৫টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গামে রাস্তার পাশে এঘটনা ঘটে। এঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় মাটিতে গড়াগড়ি করতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করলে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানার হস্তক্ষেপে একজন পুলিশ কনস্টেবলের সহযোগিতায় আহত আরিফকে ময়মনসিংহে পাঠানো হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আহত আরিফ জীবিকার তাগিদে অটো রিকশা চালাতো। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে গলা কেটে অটো রিকশাচালক আরিফকে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে অটো রিকশাচালককে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট সময় ১০:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩