ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মামলা প্রত্যাহার চায় জামালপুর আইনজীবী ফোরাম

বাংলাদেশ আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট।

২৮ মে দুপুরে জেলা জজ আদালত এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি আইনজীবী গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী আব্দুল হাই, আইনজীবী ফজলুল হক, আইনজীবী মনজুর কাদের বাবুল খান, আইনজীবী দিদারুল ইসলাম ও আইনজীবী মোবারক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। রাজশাহী জনসভার বক্তব্যকে কেন্দ্র করে জামালপুর জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি ও জামায়াতের সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে জামালপুর দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। ২৩ মে দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মামলা প্রত্যাহার চায় জামালপুর আইনজীবী ফোরাম

আপডেট সময় ১০:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩